টাঙ্গাইলের মধুপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো.আ.লতিফ পান্না নির্বাচনে অনিয়মের অভিযোগে তার প্রার্থীতা প্রত্যাহার ও ভোট বর্জন করে পূনরায় নির্বাচনের দাবিতে জানিয়েছেন।শনিবার দুপুরে মধুপুর পৌরসভা নির্বাচন রিটার্নিং অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন।
লিখিত অভিযোগে জানাগেছে,বিএনপি মনোনীত প্রার্থী মো.আ. লতিফ পান্নার ধানের শীষের পোলিং এজেন্টদের জোর পূর্বক কেন্দ্রে থেকে বের করে দেয়া,ভোটারদের নিকট থেকে মেয়র পদের ব্যালট ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে নৌকায় সিল দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করে পূনরায় ভোট গ্রহনের দাবি জানান।